1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

একুশে আগস্ট গ্রেনেড মামলার রায়কে স্বাগত জানিয়ে সুনামগঞ্জে আ.লীগ ও অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল

  • আপডেট টাইম :: বুধবার, ১০ অক্টোবর, ২০১৮, ১০.১৫ এএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
একুশে আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার মামলার রায় প্রদান করায় আনন্দ মিছিল করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জেলা শহরে আনন্দ মিছিল করেন। জেলা স্বেচ্ছাসেবক লীগ সকাল ৯টা থেকেই রায় উপলক্ষে জামাত-বিএনপির নাশকতা মোকাবেলায় ঘোষণা দিয়ে ট্রাফিক পয়েন্টে অবস্থান নেয়। রায় ঘোষণার সাথে সাথেই প্রথম মিছিল করে জেলা স্বেচ্ছাসেবক লীগ।
জেলা আওয়ামী লীগ রমিজ বিপণিস্থ কার্যালয় থেকে, জেলা স্বেচ্ছাসেবক লীগ ট্রাফিক পয়েন্ট থেকে এবং জেলা শ্রমিক লীগ হাছননগরস্থ দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছে। এছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের অনুসারীরা উকিলপাড়া থেকে আনন্দ মিছিল দিয়ে শহর প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে সভায় মিলিত হয়।
আনন্দ মিছিল পরবর্তী সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, শঙ্কর দাস, জুনেদ আহমদ, আসাদুজ্জামান সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমেদ প্রমুখ।
এদিকে সুনাগঞ্জ পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা নাদের বখতের নেতৃত্বে নেতাকর্মীরা রায়কে স্বাগত জানিয়ে দ্রুত রায় কার্যকরের দাবিতে মিছিল সমাবেশ করেছেন। মিছিলটি শহর প্রদক্ষিণ করে পৌর চত্বরে এসে সভায় মিলিত হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!