1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

দক্ষিণ সুনামগঞ্জে বিজয় ফুল প্রতিযোগিতার প্রস্তুতিসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮, ৩.৩১ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

দক্ষিণ সুনামগঞ্জ থেকে মো: নুরুল হক::
দক্ষিণ সুনামগঞ্জে বিজয় ফুল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বিজয় ফুল প্রতিযোগিতার আহবায়ক মো. সফি উল¬াহ’র সভাপতিত্বে, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও বিজয় ফুল প্রতিযোগিতার সদস্য সচিব সৈয়দা শমসাদ বেগম’র পরিচালনায় বিজয় ফুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা বজলুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. নুরে আলম সিদ্দিকী,আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, আক্তাপাড়া ইসলামিয়া আলিম মাদরাসার অধক্ষ্য মাওলানা মইনুল হক, আমরিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু নছর মো. ইব্রাহিম,রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তী, ডুংরিয়া স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মো. নুর আহমদ প্রমুখ।
জানা যায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিজয় ফুল তৈরী, গল্প ও কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, একক অভিনয়, চলচ্চিত্র নির্মাণ, দলগত দেশাত্ববোধক গান, জাতীয় সংগীতে অংশগ্রহণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এই প্রতিযোগিতা উপজেলা, জেলা, বিভাগ পর্যায়ের প্রতিযোগিতা শেষে জাতীয় পর্যায়ে করবে। এরপর জাতীয়ভাবে চ্যা¤িপয়ান ও রানারস আপ ঘোষণা করা হবে।
আগামী ১৬ ডিসেম্বর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!