1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

শতভাগ পেনশন নেওয়া সরকারি কর্মচারীরাও পাবেন মাসিক পেনশন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮, ১.৩৪ পিএম
  • ২৭০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট::
চাকরি শেষে শতভাগ পেনশন তুলে নেওয়া (সমর্পণ) সরকারি কর্মচারীদের পুনরায় পেনশনের আওতায় এনেছে সরকার। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে তাদের জন্য মাসিক পেনশন পুনঃস্থাপন করে সোমবার আদেশ জারি করেছে অর্থ বিভাগ, যা ২০১৭ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।
শতভাগ পেনশন নিয়ে নেওয়া সরকারি কর্মচারীরা অবসর নেওয়ার দিন থেকে ১৫ বছর সময় পার হওয়ার পর পুনরায় মাসে কমপক্ষে তিন হাজার টাকা করে পেনশন পাবেন।
আদেশে বলা হয়েছে, শতভাগ পেনশন নিয়ে নেওয়া কর্মচারীর ২০১৭ সালের ১ জুলাই বা তার পরবর্তী সময়ে যে পেনশন নির্ধারিত হবে তার উপর প্রতি বছর ১ জুলাই ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হবে।
কোন পদ্ধতিতে মাসিক পেনশন পুনঃস্থাপন এবং বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ হবে সে বিষয়ে আদেশে উদাহরণসহ বিস্তারিত বর্ণনা দেওয়া আছে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পেনশন নিয়ে সরকারের এই সিদ্ধান্তের ফলে ২০ হাজারের মত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মাসে পেনশন সুবিধা পাবেন, এতে সরকারের অতিরিক্ত খরচ হবে ১৪৫ কোটি টাকা।
১৯৯৪ সাল থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ পেনশন নেওয়ার বিধান চালু করা হয়।
২০১৭ সালের ৩০ জুন ওই পদ্ধতি বাতিল করে ওই বছরের ১ জুলাই থেকে পেনশনের ৫০ শতাংশ সরকারের কাছে বাধ্যতামূলকভাবে সংরক্ষণের বিধান চালু করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!