1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সুনামগঞ্জে এবার ৩৮৩ মণ্ডপে পূজা হবে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮, ১২.৫৯ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে এবার গেল বারের চেয়ে আরো বেশি ম-পে শারদীয় দুর্গা পূজা সাড়ম্ভর উদযাপিত হবে। প্রতিটি ম-পে পূজার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নির্বিগ্নে শারদীয় দুর্গোৎসবের আয়োজনের আহ্বান জানিয়ে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ পুলিশ লাইনসে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় ১১ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন। তারা নানা পরামর্শ ও সহায়তার আহ্বান জানান পুলিশকে।
মতবিনিময় সভায় পুলিশ সুপার জানান এবছর জেলায় গত বারের চেয়ে ৪৭টি ম-প বেড়েছে। সর্বমোট ৩৮৩টি ম-পে এবার পূজা উদযাপিত হবে। জেলার ১১ উপজেলার ১২টি থানায় ম-পে নির্বিগ্নে দুর্গোৎসব আয়োজনের জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে আহ্বান জানান পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান।
মতবিনিময় সভায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী, প্রফেসর পরিমল কান্তি দে, শ্রী শ্রী রামকৃষ্ঠ মিশনের মহারাজ হৃদয়ানন্দ মহারাজ, পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট দীপক ঘোষ, সাধারণ সম্পাদক এডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!