1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

দিরাইয়ে তৃণমূল আ.লীগের প্রতিনিধি সম্মেলন আজ

  • আপডেট টাইম :: রবিবার, ৭ অক্টোবর, ২০১৮, ৬.৩৩ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে আজ সোমবার দিরাইয়ে তৃণমূল আওয়ামী লীগ প্রতিনিধি সম্মেলনের ডাক দিয়েছে। দিরাই পৌর শহরের বাগানবাড়ি কমিউনিটি সেন্টার মাঠে তৃণমূল আওয়ামী লীগের এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।
তৃণমূল আওয়ামী লীগ প্রতিনিধি সম্মেলন সফল করতে সপ্তাহব্যাপী গণসংযোগ ও প্রচারণা করেছেন সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট অবনী মোহন দাস, প্রবাসী নেতা ভিপি ইকবাল ও সামছুল হক চৌধুরী।
এ ব্যাপারে অ্যাড. শামসুল ইসলাম বলেন, তৃণমূল প্রতিনিধি সম্মেলন সফল করতে সপ্তাহ খানেক ধরে দিরাই শাল্লার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক থেকে শুরু করে প্রতিটি ইউনিয়নে মতবিনিময়, সভা-সমাবেশ, লিফলেট বিতরণ, মাইকিং, পোস্টারিং, ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ স্থানীয় আওয়ামী লীগও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ব্যাপক প্রচারণা চালিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহা সড়কে, জননেত্রী শেখ হাসিনা হাওর অঞ্চলের উন্নয়নের খুবই আন্তরিক, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আজকের সমাবেশে প্রমাণ হবে দিরাই শাল্লার মানুষ পরিবর্তন চায়। সম্মেলনে জেলা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে তিনি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!