1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

বাড়ছে গ্যাসের দাম, বিকালে ঘোষণা

  • আপডেট টাইম :: রবিবার, ৭ অক্টোবর, ২০১৮, ৫.৫৯ এএম
  • ২১৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ::
আবারও গ্যাসের দাম বাড়ছে। আজ রবিবার (৭ অক্টোবর) বিকালে এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে গ্যাসের মূল্য কতভাগ বাড়ছে তা কমিশনের দায়িত্বশীল কেউ নিশ্চিত করেননি।
জানা যায়, গৃহস্থালি এবং বাণিজ্যিক ছাড়া সব গ্যাসের দামই বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিতরণ কোম্পানি। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) খরচ মেটাতেই গ্যাসের দাম বাড়ানো হচ্ছে বলেও জানা গেছে।
এর আগে, গত ১৮ আগস্ট থেকে এলএলজির সরবরাহ শুরু করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই গ্যাসের দাম বৃদ্ধি করা হচ্ছে বলে গত ১৫ সেপ্টেম্বর জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী।
এই বছরের মার্চ মাসে গড়ে ৭৫ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছিল গ্যাস বিতরণ কোম্পানিগুলো। তবে আবাসিক ও বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়নি। এর আগে কমিশনের একটি সূত্র জানিয়েছিল, এলএনজি এলে গ্যাসের দাম বৃদ্ধি করা হবে।
গ্যাসের দাম বৃদ্ধির জন্য বিইআরসির হাতে ৯০ দিন সময় ছিল। জুনের শেষে শুনানি শেষ হয়েছে। সেই হিসেবে এই সপ্তাহে ৯০ দিন পূর্ণ হওয়ার কথা। এর আগে গত ১১ জুন থেকে গ্যাসের দাম ও সঞ্চালন বাড়ানোর বিষয়ে গণশুনানি শুরু করে কমিশন।
প্রসঙ্গত, গত ১৮ আগস্ট প্রথমবারের মতো পাইপলাইনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ শুরু হয়। প্রথমে ১০০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হলেও এখন প্রতিদিন কর্ণফুলি গ্যাস বিতরণ কোম্পানিতে ৩০০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে গ্রিড থেকে সমপরিমান গ্যাস চট্টগ্রামের বদলে অন্য জায়গাতে সরবরাহ করা হচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!