1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

শাল্লায় উন্নয়ন মেলায় মৎস্য অধিদপ্তরের প্রথম স্থান অর্জন

  • আপডেট টাইম :: শনিবার, ৬ অক্টোবর, ২০১৮, ৩.৫৪ পিএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান হাবিব, শাল্লা থেকেঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার ৪-৬ অক্টোবর ২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৬ অক্টোবর শনিবারে উপজেলা গণমিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সুনামগঞ্জের রেভিনিউ ডেপুটি কালেক্টর মনজুর আলম, শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, শাল্লা উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর কবির খান, শাল্লা উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা উত্তম কুমার মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান।
এবারের মেলায় ৩৫টি স্টল অংশগ্রহণ করে, ৫ সদস্য বিশিষ্ট কমিটির মূল‍্যায়নে উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রদর্শনী এবং মৎস্য চাষিদের তাৎক্ষণিক সেবা সমূহ বিচারকদের নজর কাড়ে।
তাছাড়াও মেলায় আগত দর্শনার্থীদের মাঝে স্টলটি ব‍্যাপক উৎসাহ সৃষ্টি করে।
পরে বিজ্ঞ বিচারক বৃন্দের রায়ে মৎস্য অধিদপ্তর ১ম স্থান, কেয়ার বাংলাদেশ ২য় স্থান ও যৌথ ভাবে উপজেলা প্রকৌশলী দপ্তর ও উপজেলা হিসাব রক্ষণ দপ্তর ৩য় স্থান অর্জন করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম সমাপনী বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!