1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে: সুনামগঞ্জে প্রধান নির্বাচন কমিশনার

  • আপডেট টাইম :: শনিবার, ৬ অক্টোবর, ২০১৮, ১২.০৫ পিএম
  • ৩৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম মেশিন ব্যবহার করা হবে, তবে সব কেন্দ্রে এটা ব্যবহার করা হবে না। আমরা এর ব্যবহার সীমিত আকারে শুরু করতে চাই। যেখানে নির্ভুল হবে সেখানে ব্যবহার করা হবে। কোন ত্রুটি পরীলক্ষিত হলে সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, যারা নির্বাচনে ইভিএম এর ব্যবহার নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তার এসে এর ব্যবহার দেখুক। আমার বিশ্বাস এতে তারা আশ্বস্ত হবেন। ইভিএম নিয়ে সন্দেহজনক কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, কিছু কিছু জায়গায় এটা ব্যবহার করা হবে। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচন হবে কিনা সরকার বলতে পারবে। আমাদের কাজ নির্বাচন পরিচালনা করা। রাজনৈতিক সিদ্ধান্ত নিবে সরকার।
বৃহষ্পতিবার বিকেলে সুনামগঞ্জের জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন মেলা ২০১৮ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
উপস্থিত জনগণ কীভাবে ইভএম ব্যবহার করবেন তা হাতে কলমে দেখিয়ে দেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য কমিশনের চেয়ারম্যান মরতুজা আহমদ, জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!