1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় পেঁয়াজ ও নাসির বিড়ির চালান জব্দ ‘বক্কর চক্কর বুঝিনা, কামরুল ছাড়া মানিনা: মনোনয়ন পুনমূল্যায়ণের দাবিতে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ৪২ হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে সার্ভে শুরু: অক্ষত বাঁধকে বিক্ষত না দেখানোর দাবি কৃষকদের বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনে নূরুলকে প্রার্থী ঘোষণার দাবি তৃণমূলের জলবায়ু সম্মেলনে যোগ দিতে ব্রাজিল গেলেন রাজীব চৌধুরী সুনাগঞ্জসহ সিলেটের ১৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জেলায় মোট ভোটার ২০ লাখ ৫০ হাজার ৯৯৪ জন, বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮২৫জন জনগণ আমার একাউন্ট, আমি তাদের গোলাম : কামরুজ্জামান কামরুল সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানউল্লাহ মুসলিম দেশগুলো গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্কে বৈঠক করবে

জামালগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন ও আলোচনা সভা

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ আগস্ট, ২০১৬, ২.১৩ পিএম
  • ৫২৮ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ ::
জঙ্গীবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যবাদের প্রতিবাদে জামালগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা করেছে। শনিবার সকালে জামালগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। পরে ঘন্টা ব্যাপী মানববন্ধনের শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সম্মেলন কক্ষে এসে আলোচনায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এড. আসাদ উল্লাহ সরকার। ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার আলহাজ্ব নুরুল মমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, সহকারী কমান্ডার আলহাজ্ব মো. আব্দুস শহিদ, সহকারী কমান্ডার মো. মজিবুর রহমান চৌধুরী।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের দপ্তর সম্পাদক আব্দুর রশিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল হক, মক্তিযোদ্ধা রহিছ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক কাজী আশরাফুজ্জামান, যুগ্ন আহবায়ক জহিরুল হক, জামিল আহমেদ জুয়েল, ইকবাল আল আজাদ, মিজানুর রহমান, আবু সাইদ প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!