1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সুনামগঞ্জে যুবলীগের আনন্দ মিছিল

  • আপডেট টাইম :: সোমবার, ১ অক্টোবর, ২০১৮, ১০.৪৮ এএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ হিসেবে ঘোষণার জন্য যুবলীগের প্রস্তাব অনুমোদিত হওয়ায় সুনামগঞ্জে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী যুব লীগ। সোমবার বিকেলে শহরের প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টার থেকে আনন্দ মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে পথসভার আয়োজন করে। আনন্দ মিছিলে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা থেকে এসে নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
পথসভায় বক্তব্য দেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ, সদস্য নূরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, আজাদুল ইসলাম রতন, শীতেশ তালুকদার মঞ্জু, রঞ্জন রায়, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল, পৌর যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আবাবিল নূর প্রমুখ।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বাংলাদেশে জনগণের ক্ষমতায়নকে সুদৃঢ় করেছেন। তিনি দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি দেশকে সমৃদ্ধশালী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বক্তারা বলেন, বাংলাদেশ এখন বিশ্বের কাছে বিষ্মিত শ্রদ্ধা জাগানিয়া নাম। এই অবস্থায় দেশকে নিয়ে আসতে নিরলস কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!