1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বিএনপি একসময় বড় দল ছিল, এখন আছে কি না আমার সন্দেহ: অর্থমন্ত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১০.১২ এএম
  • ৩২৪ বার পড়া হয়েছে

দিরাই প্রিতিনিধি::
অর্থমন্ত্রী আবদুল মাল আবদুল মুহিতত বলেন, বিএনপি একসময় বড় দল ছিল। এখন আছে কি না আমার সন্দেহ আছে। নির্বাচনকালীন সরকারে বিএনপির প্রতিনিধিত্ব থাকার কোন সুযোগ নেইও বলে মন্তব্য করেন তিনি। সুনামগঞ্জের দিরাইয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বিএনপির মতো একটি বড় দলকে নির্বাচনে আনার বিষয়ে সরকারের কোনো বিশেষ উদ্যোগ আছে কী-না সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে বিএনপি সম্পর্কে এমন মন্তব্য করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, বিএনপিকে নির্বাচনে আনার সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই।
আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আরো বলেন, সাংবিধানিকভাবে যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৪ সালেই নির্বাচন কিভাবে হবে তা সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। বর্তমান সংসদে প্রতিনিধিত্বকারী দলের সংসদ সদস্যদের সমন্নয়ে নির্বাচনকালীন সরকার ঘটন করা হবে, এখানে অন্য কারো থাকার সুযোগ নেই। সবদলের অংশ গ্রহনে ১৪ সালের ন্যায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ নির্বাচনের পরীক্ষা এই দেশে হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় ঐক্যের ফল শূন্য। তিনি বলেন, যারা জাতীয় ঐক্য গড়তে চায় তারা কারা? এরা সবাই জিরো, জিরো প্লাস জিরো ইকোয়েলটু জিরো। এসব দিয়ে কিছুই হবে না। রবিবার দুপুরে সুনামগঞ্জের দিরাই পৌর সদরে বাংলাদেশ ফিমেইল একাডেমি আয়োজিত ‘মেয়েদের শিক্ষা ও ক্ষমতায়ন’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, জনসেবায় মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। এই দেশের মানুষ ভালো, তাদের কোনো কিছুর সুযোগ দিলে তারা পথ বের করে নেয়। যে কোনো ভালো কাজ তারা করতে পারে।
শিক্ষার বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ কিছু উদ্যোগের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন,‘প্রধানমন্ত্রীর বিশেষ কিছু চিন্তাভাবনা আছে। কিন্তু আমি তাঁর সব কথা রাখতে পারি না। তার মানে এই নয় যে, এ সব চিন্তাভাবনা ভালো নয়। সমস্যা হচ্ছে টাকার। প্রধানমন্ত্রী চান একেবারে গ্রাজুয়েশন পর্যন্ত শিক্ষাকে বিনামূল্যে করে দিতে। তাঁর কথা হলো মানুষ শিক্ষিত হলে মানসিকতায় পরিবর্তন আসে, দেশপ্রেম আসে। যে কোনো কাজ তারা করতে পারে। আমি বলেছি, এটা ধীরে ধীরে করতে হবে।’
বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য ও সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদুস সামাদ চৌধুরীর সভাপতিত্বে ও একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি জামিল চৌধুরীর পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড.এ কে আবদুল মোমেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুল হক, সুনামগঞ্জে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো, এমরান হোসেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান। সেমিনারে আরও বক্তব্য দেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম, নারী ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার, ফিমেই একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য প্রবাসী কায়েছ চৌধুরী, পলা ইসলাম, আবদুল মোতালেব। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ নাজমা বেগম।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!