1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

হাওরের মাছ সংরক্ষণে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে: এমএ মান্নান

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ৩.১৭ পিএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

মো. নূরুল হক:
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, সুনামগঞ্জের হাওরাঞ্চলের মাছ দেশের অর্থনৈতিক উন্নয়নসহ এ অঞ্চলের মানুষের পুষ্টির চাহিদা পুরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হাওরে প্রাকৃতিক ভাবে উৎপাদিত দেশীয় মাছ সংরক্ষণে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। তিনি বলেন, মৎস্য সম্পদকে সঠিক ভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষে সরকার খামারী ও হাওরাঞ্চলে বেশী বেশী মাছ উৎপাদনে সময়োপযুগী পদক্ষেপ, মৎস্যবান্ধব কার্যক্রমও চাষী-উদ্যাক্তা পর্যায়ে সেবা দিয়ে আসছে। বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকার যদি আগামী নির্বাচনে জয় লাভ করে তাহলে সরকার সুনামগঞ্জের মৎস্য উৎপাদনে আরো কার্যকরী ভূমিকা রাখবে।
বুধবার সকাল সাড়ে ৯টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আহসানমারা সেতু এলাকায় প্রধান অতিথি হিসেবে পোনা মাছ অবমুক্ত করণ পরবর্তী স্থানীয় লোকজনদের উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন তিনি। মৎস্য অধিদপ্তর সুনামগঞ্জের আয়োজনে উম্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রুই,কাতলা ও মৃগেল জাতের ২ শ ৬৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক মো. শরীফ উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ,সুনামগঞ্জ সদর মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ^াস,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সীমরণ কুমার সাহা,দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুর রহমান সিরাজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান,উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ আহমদ,জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব মোঃ হাসনাত হোসেন, উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি রিপন তালুকদার,উপজেলা দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক মো. নুর আলম প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!