1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সুনামগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ সুনামগঞ্জের কাইয়ারগাওয়ে অভাব অনটনে মানসিক বিকারগ্রস্থ ছেলে কুপিয়ে হ ত্যা করলো মাকে সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: প্রতিকারের আশায় দূরদূরান্তের মানুষ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সুনামগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জগন্নাথপুরে পল্লী চিকিৎসক কর্তৃক প্রবাসীর স্ত্রীকে খুন করে ছয় টুকরো: খুনির মৃত্যুদণ্ড অনার্স কোর্স চালুর ২৫ বছর পর সুনামগঞ্জ সরকারি কলেজে ৬ বিষয়ে মাস্টার্স কোর্স চালুর অনুমোদন

দক্ষিণ সুনামগঞ্জে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সচেতনতা বৃদ্ধি মূলক কর্মশালা

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ৩.১৫ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সচেতনতা বৃদ্ধি মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিন ব্যাপী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগ,সুনামগঞ্জ জেলা,কার্যকর ও জবাবদিহি মূলক স্থানীয় সরকার প্রকল্প (ইএএলজি) সহযোগিতায় এফআইভিডির সম্মেলন কক্ষে কর্মশালায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. হাজী আবুল কালামের সভাপতিত্বে ও ডিস্ট্রিক ফ্যাসিসিলেটর আবুল ফারহা মোহাম্মদ সালেহ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে কর্মশালায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো:সফি উল্লাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রুবিনা বেগম। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন- জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, দর্গাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু,পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, পুর্ব বীরগাও ইউপি চেয়ারম্যান নুর কালাম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: বজলুর রহমান, উপজেলা একাডেমীক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী,প্রভাষক নুর হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জসিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পেয়ার আহমদ,সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ,উপজেলা খাদ্য কর্মকর্তা রোমানা আফরোজ,কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা মোছাঃ নিলুফা চৌধুরী, সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ, মো:নুরুল হক,হোসাইন আহমদ, ৮ টি ইউনিয়নের ইউপি সচিবগণ সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,নারী উন্নয়ন ফোরামের প্রতিনিধি,ইউপি সদস্য সদস্যা প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!