1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

জলবায়ু পরিবর্তনে জিডিপির ৬.৭ শতাংশ হারাবে বাংলাদেশ

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ৬.৩৪ এএম
  • ১৮০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ::
জলবায়ু পরিবর্তনজনিত কারণে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশ মোট জিডিপির ৬ দশমিক ৭ শতাংশ হারাবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
বুধবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত এক প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে এ সতর্কবার্তা জানায় প্রতিষ্ঠানটি।
সংস্থাটি জানায়, বাংলাদেশের দুই-তৃতীয়াংশ মানুষ জলবায়ু ঝুঁকিতে রয়েছেন। যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। তাপমাত্রা বেড়ে যাওয়ায় এর নেতিবাচক প্রভাবে ১৩ কোটি ৪০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে এ ঝুঁকি মোট জনসংখ্যার অর্ধেক।
সংস্থাটি আরও জানায়, প্যারিস জলবায়ু সম্মেলনের ঝুঁকি মোকাবেলার বিষয়গুলো যদি না দেখা হয় তাহলে ২০৫০ সাল নাগাদ তাপমাত্রা ২ দশমিক ৫০ শতাংশ হারে বাড়তে পারে। এখন যা প্রতি বছর এক থেকে দেড় শতাংশ হারে বাড়ছে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, জলবায়ু মোকাবেলায় আমরা অন্যদের তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছি। আমরা ভালো করছি। তবে জলবায়ু মোকাবেলায় কম সুদে আরও ঋণ দরকার। বর্তমান সরকার অনেক ভালো কাজ করছে। এক্ষেত্রে সরকার কিছু ঋণের ব্যবস্থাও করেছে।
তিনি বলেন, আমরা প্রত্যাশা করছি শেখ হাসিনা সরকার আরও একবার ক্ষমতায় আসবে। এক্ষেত্রে আমাদের ২০৪১ সালে উন্নত রাষ্ট্র হওয়ার যে ভিশন আছে তা পূরণ হতে সহজ হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিউমিও ফান, সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ড. সুলতান আহমেদ, বিশ্ব ব্যাংকের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট হাডিন শেফার, বিশ্ব ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ মুথুরা মানি প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!