1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ.লীগ আমাদের শত্রু নয়-মিত্র, আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী বিশ্বম্ভরপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণ: ইমাম গ্রেপ্তার টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় হাউসবোটের অবৈধ প্রবেশ: ৬ হাউসবোটকে জরিমানা সুনামগঞ্জে হামে আক্রান্ত শিশুরা শয্যা সংকটে সিলেট রেঞ্জের শ্রেষ্ট ওসি নির্বাচিত হলেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম শান্তিগঞ্জে দাওয়াতি হাডুডু খেলা অনুষ্ঠিত হাউসবোট থেকে হাওরে প্লাস্টিক বর্জ্য ফেলায় ১০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন এমপি নূরুল সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জ সরকারি জুবিলীতে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

সুরমা নদী থেকে অবৈধ ড্রেজিং করায় মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ৩.১৯ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
শহরতলির মল্লিকপুর এলাকায় সুরমা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনে মাটি উত্তোলন করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ সিংহ এই জরিমানা করেন।
জানা গেছে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিনে সুরমা নদী থেকে মাটি উত্তোলন করছিলেন সদর উপজেলার বল্লভপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে সাইদুল ইসলাম। মঙ্গলবার বিকেলে মল্লিকপুর এলাকায় গিয়ে ভ্রাম্যমাণ আদালত হাতেনাতে তার মেশিন জব্দ করে। পরে তাকে ডেকে এনে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রদীপ সিংহ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কাজী শামছুল হুদা সোহেল, এসআই আলমগীর, সার্ভেয়ার আতিকুর রহমান প্রমুখ।
জানা গেছে এই ড্রেজারের প্রকৃত মালিক সুনামগঞ্জের এক বিশিষ্ট ব্যক্তি। যিনি জেলার ড্রেজার সিন্ডিকেটের প্রধান হিসেবে পরিচিত।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!