1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

জামালগঞ্জে উজ্জ্বলপুর সহ ৫ গ্রামের সাধারন মানুষের দুর্ভোগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬, ৩.১৭ পিএম
  • ৬২২ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
জামালগঞ্জের ভীমখালী ইউনিয়নের উজ্জ্বলপুর জাল্লাবাজ গ্রামের রাস্তার দু-পাশের অধিকাংশ জায়গা ভাঙ্গা থাকার কারনে ৫টি গ্রামের জনসাধারনের যাতায়তে ভোগান্তি হচ্ছে। রাস্তাটি ভাঙ্গা থাকায় প্রতিদিন যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। ওই রাস্তাটি ভাঙ্গা থাকার কারণে যান চলাচল ও যাতায়াত বন্ধ রয়েছে। উজ্জ্বলপুর, উমেদপুর, ঘাঘটিয়া, শ্রীপুর, গোলামীপুর সহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এলাকাবাসী জানান, গ্রামের শিক্ষার্থী, জনসাধারন ও ব্যবসায়ীগণ ভোগান্তির শিকার হচ্ছে। গেল বন্যায় সড়ক ক্ষতি হওয়ায় এলাকাবাসী কিছুদিন নিজ উদ্যোগে চাটাই দিয়ে রাস্তায় মাঠি আটকানোর ব্যবস্থা নিয়েছিলেন। কিন্তু যতই দিন যাচ্ছে ভাঙ্গাটি ততই বৃহৎ আকার ধারন করছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তার মাঝ খান সহ পুরো রাস্তাটি খালে পরিনিত হয়েছে। রাস্তাটি গেল বণ্যার সময় প্রবল ¯্রােতের টানে দুপাশেই ভেঙ্গে যাবার পর থেকে  যাতায়াত হুমকির সম্মুখিন হয়ে পড়েছে। এবছরের বন্যায় উজ্জ¦লপুর জাল্লাবাজ রাস্তা প্রায় ১শত ৫০ মিটার ভেঙ্গে গিয়ে ফসলী জমি সহ ঘরবাড়ী তলিয়ে যায়। জামালগঞ্জ সুনামগঞ্জ বিকল্প রাস্তা তিনটি কালর্ভাট প্রচন্ড ঝুকির মুখে রয়েছে। যে কোন সময় ভেঙ্গে যেতে পারে। ঝুকি পুর্ণ ভাবে বসবাস করছে ওই গ্রামের স্থায়ী বাসিন্দারা এবং শিক্ষা প্রতিষ্টান মসজিদ, মন্দির সহ গ্রামের  রাস্তাঘাট ঘরবাড়ীর ঝুুকিপূর্ণ রয়েছে বলে একাদিক সুত্রে জানা যায়।
স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল মিয়া জানান, ওই রাস্তাটি পূর্ণ নির্মাণ ও মেরামত না করলে ৫টি গ্রামে সর্বস্তরের মানুষ বিপাকে পড়বে। স্থানীয় গ্রামবাসী কামাল মিয়া (৬০), খলিল আহমেদ (৪৫), জালাল উদ্দিন (৫৫)  ভাঙ্গছে কয়েক মাস অইয়ে গেল, অখন কেউ ঠিক করে দেয়না, খালি হুনি কাম অইবো কয়েক দিনের মাঝে।
উপজেলা প্রকৌশলী আব্দুস সাত্তার বলেন, নদী ভাঙ্গন কাজটি এলজিডি’র নয় তবে এটা পানি উন্নয়ন বোর্ডের কাজ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!