1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

দক্ষিণ সুনামগঞ্জে মাস্টার কুরবান আলীর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ৫.০২ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

মো. নুরুল হক::
দক্ষিণ সুনামগঞ্জে মাষ্টার কুরবান আলীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ জোহর মরহুম কুরবান আলী মাষ্টারের ছেলে শিক্ষানবীশ আইনজীবি ও মানবাধিকার কর্মী আবু সঈদের ভাড়া বাসা উপজেলার শান্তিগঞ্জ মুসলিম ভিলায় মিলাদ মাহফিল পরবর্তী দোয়া পরিচালনা করেন শান্তিগঞ্জ থানা মসজিদের ইমাম হাফেজ জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন হিউম্যান রাইট ওয়াচ ষ্ট্রাস্ট অব বাংলাদেশের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ মিয়া, দৈনিক উত্তর পূর্ব ও সুনামগঞ্জের খবরের দক্ষিণ সুনামগঞ্জ অফিস প্রধান কাজী জমিরুল ইসলাম মমতাজ,দৈনিক আমাদের সময় ও দৈনিক সিলেটের ডাকের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ নুরুল হক,দৈনিক হাওরাঞ্চলের কথার প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম,দক্ষিণ সুনামগঞ্জ থানার এ এস আই মাহফুজুর রহমান,ব্যবসায়ী ছালিক আহমদ,গন্যমান্য আসাদ মিয়া,ছালেহ আহমদ লিটন সহ প্রমুখ। মরহুম কুরবান আলী মাষ্টারের গ্রামের বাড়ী উপজেলার জয়কলস ইউনিয়নের ফতেহপুর গ্রামে। ১৯৬৩ সালে এস.এস.সি পাশ করে শিক্ষকতা পেশায় যোগদান করে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সুনামের সহিত প্রধান শিক্ষকের দ্বায়িত্ব পালন করে ১৯৯২ সালে নিজ গ্রামের ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহন করেন। অবসর গ্রহন পরবর্তী তিনি ফতেহ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি ও বিভিন্ন সামজিক কর্মকান্ডে যুক্ত ছিলেন। তিনি ০৪ ডিসেম্ভর ১৯৩৯ সালে জন্ম গ্রহন করেন এবং ২৪ শে সেপ্টেম্বর ২০১৩ সালে মৃত্যুবরণ করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!