1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছেলের মোটরবাইকেলের চাকায় ওড়না পেচিয়ে দুর্ঘটনায় মারা গেলেন মা

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ৬.৩৫ এএম
  • ৩২৯ বার পড়া হয়েছে

অনলাইন:
সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি
ছাতকের বাসিন্দা রত্না বেগম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রবিবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১ টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক ব্রিজের পাশে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
সুনামগঞ্জ জেলা পরিষদের (সংরক্ষিত) সদস্যও সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক সাবিনা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৯ টার দিকে সিলেটশহরের রাজার গলি এলাকাস্থ নিজ বাসা থেকে ছেলেকে নিয়ে মোটর সাইকেল যোগে ছাতক উপজেলার কৈতক যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। যাত্রা পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়া বাজারের নিকটবর্তী কৈতক ব্রিজের আগে পরনের ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে গেলে তিনি পেছন থেকে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
ছেলে ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহানগর মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি রত্না বেগম বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হয়েছিলেন। তবে ফলাফলে সামান্য ভোটের ব্যাবধানে তিনি হেরে যান। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!