1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

চাকুরী জাতীয় করণের দাবিতে সুনামগঞ্জ সরকারি কলেজে মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮, ২.৪৮ পিএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সরকারি কলেজে নিয়োজিত বেসরকারি কর্মচারীদের নিয়োগের তারিখ হতে চাকুরী সরকারি করণ ,চাকুরি সরকারি করণের পূর্ব পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতাদি প্রদান করা, প্রতিটি সরকারি কলেজের অধ্যক্ষের নিকট বেসরকারি কর্মচারীদেরকে সরকারি করণের ক্ষমতা প্রদান করাসহ তিন দাবীতে সুনামগঞ্জ সরকারী কলেজে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় সুনামগঞ্জ সরকারি কলেজ গেইটের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করেন কলেজের বেসরকারি কর্মচারী কল্যাণ পরিষদ। মানববন্ধনে বক্তরা বলেন, আমরা দীর্ঘসময় ধরে স্ব স্ব পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পাল করে আসছি। আমরা সরকারি প্রতিষ্ঠানে সরকারি দায়িত্ব পালন করে আসলেও আমাদের চাকুরী রাজস্বখাতভুক্ত করা হচ্ছে না। অনেকের বয়স ৬০-৩০ এর অধিক হয়ে গেছে এ কারণে কেউ কেউ চাকুরী করতে অসমর্থ আবার কারো চাকুরীতে প্রবেশের বয়স শেষ হয়ে গেছে। তাই চাকরী রাজস্বভুক্তি না করায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি আমরা । নিজেদের সাংসারিক ব্যয়ভার বহন করতে পারছি না, অসুস্থ হলে ভাল চিকিৎসা নিতে পারি না, সন্তানদের পড়াশুনাসহ দৈন্দদিন ব্যয় নির্বাহ করতে পারি না। বিভিন্ন বেসরকারি কলেজ সরকারি করা হলেও আমাদের বিষয়টি মানবিক কারণে বিবেচনা করা হয় না। তাই মানবিক বিবেচনায় চাকরী জাতীয় করণের দাবী জানান তারা। এসময় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের বেসরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুক, দপ্তর সম্পাদক মারজান আহমেদ,সহ প্রচার সম্পাদক হাফিজুর রহমান সোহাগ, সদস্য নাজমা আক্তার প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!