1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

উন্নয়নের মাধ্যমেই ভাটি এলাকার উন্নয়ন বঞ্চিত মানুষের মন জয় করেছে আ.লীগ: এমপি রতন

  • আপডেট টাইম :: শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮, ৯.২৭ এএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, উন্নয়ন দিয়েই উন্নয়ন বঞ্চিত, অবহেলিত বাংলাদেশের মন জয় করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিষ্ময়কর অর্থনৈতিক শক্তিশালী দেশ।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের সবাইকে উন্নয়নের রাজনীতি করে দেশকে এগিয়ে নিতে হবে। আসুন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করুন। নৌকা বিজয়ী হলে দেশের উন্নয়ন আরও হবে। তিনি সব ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন আরও বলেন, আওয়ামী লীগ নেত্রী বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর কন্যা বিশ্ব নেত্রী শেখ হাসিনা মাটি ও মানুষের কথা বলেন। এই সরকারের আমলে রাস্তা ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, বিদ্যুৎ-সৌর বিদ্যুৎ ঘরে ঘরে পৌছে দিয়েছেন তিনি। অবহেলিত ভাটি জনপদে ব্যাপক উন্নয়ন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। আগামীতে আরো উন্নয়ন হবে ইনশাল্লাহ।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে ভাটি লাল পুর গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্ধোধনী অনুষ্টান শনিবার সকালে ভাটি লালপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম। নবী হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎতের সহকারী জেনারেল ম্যানাজার মো. জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল সাত্তার, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত চৌধরী, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব কাজী আশরাফুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র লাল তালুকদার পিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ইকবাল আল আজাদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান পিন্টু প্রমূখ।
আলোচনা সভার পর ভাটি লালপুর গ্রামে ৩ শ ৪টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ উদ্ধোধন করেন মোয়াজ্জেম হোসেন রতন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!