1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে জরুরি মতবিনিময় সভা আজ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮, ৪.৩১ এএম
  • ৫৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে আজ বৃহষ্পতিবার সন্ধ্যা সাতটায় জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। মতবিনিময়সভায় যোগদানের জন্য বিভিন্ন পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন ৭৫ বছর পূর্তি উৎসবের আহ্বায়ক এডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী ও সদস্য সচিব এডভোকেট রুহুল তুহিন।
জানা গেছে মতবিনিময় সভা উপলক্ষে গত ১৫ দিন ধরে পত্র পত্রিকায় বিজ্ঞপ্তিসহ কমিটির নেতৃবৃন্দ ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানের প্রাক্তন বিশিষ্ট শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ প্রতিষ্ঠানের প্রাক্তন বিশিষ্টজনদের দেখা করে তাদের উপস্থিতিও নিশ্চিত করেছেন।
জানা গেছে আজকের বৈঠকে উৎসব উপলক্ষে বিভিন্ন উপকমিটি গঠিত হবে। উপকমিটি গুলো সর্বসম্মতিতে গঠন করার জন্য সকলের উপস্থিতি কামনা করেছেন সংশ্লিষ্টরা।
৭৫ বছর পূর্তি উৎসবের সদস্য সচিব এডভোকেট রুহুল তুহিন বলেন, আমরা ইতোমধ্যে অনেক গুলো সভা করেছি। সভায় নানা বিষয়ে গুরুপ্তপূর্ণ পরামর্শ পেয়েছি। সেসব পরামর্শের আলোকে আজ গণবিজ্ঞপ্তির মাধ্যমে মতিবিনিময় সভা আহ্বান করা হয়েছে। আশা করি ভালো উপস্থিতি হবে। এই সভায় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে কার্যক্রম শুরু করা হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!