1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

আসন্ন সম্মেলনকে স্বাগত জানিয়ে সদর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১.৪২ পিএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আগামী ১ অক্টোবরের সম্মেলনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগের রমিজ বিপণিস্থ কার্যালয় থেকে আনন্দ মিছিলটি শহর প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে সভায় মিলিত হয়।
আনন্দ মিছিল পরবর্তী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন, আইন সম্পাদক এডভোকেট জুবায়ের আবেদীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জামাল আহমেদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মখলিছ রহমান, শিবলু আহমেদ চৌধুরী, জহির আলী খান প্রমুখ।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বেচ্ছাসেবক লীগের তৃণমূল নেতৃবৃন্দকে নৌকার পক্ষে নিরলস কাজ করে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি সম্প্রতি প্রতিটি ভোট কেন্দ্রকে কেন্দ্র করে জেলা স্বেচ্ছাসেবক লীগ যে কমিটি করেছে সেই কমিটিগুলোতে সাহসের সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়। নৌকাকে বিজয়ী করতে ভোটকেন্দ্র কমিটিগুলোকে সদা জাগ্রত থাকার আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!