1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল

হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে সবাইকে কাজ করতে হবে: জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১১.৪৭ এএম
  • ৩৬৬ বার পড়া হয়েছে
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার::
সরকারী সেবাদানকারী প্রতিষ্টানের সেবার মান বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জনপ্রতিনিধি, উপজেলা পরিষদ সকল কর্মকর্তা, বীরমুক্তি যোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ নিয়ে ভিশন-২০২১, এসডিজি -২০৩০ এবং নিরাপদ সড়ক বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, সরকার হাওরাঞ্চলের মাধ্যমিক বিদ্যালয় গুলোতে আবাসিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। তাই শিক্ষার মানোন্নয়নে কাজ করতে হবে। তিনি বলেন, সুনামগঞ্জের মৎস্য ও কৃষিসম্পদ রক্ষা ও বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
জামালগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও সাচনা বাজার ইউপি সচিব প্রদীপ কুমার রায় এর সঞ্চালনায় মতবিনিময় সভায়প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, ওসি আবুল হাসেম, সরকারী কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সাবেক যুগ্ন সচিব মো. রইছ উদ্দিন, প্রকৌশলী মো. আব্দুল সাত্তার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম শামীম, হাওর বাচাও সুনামগঞ্জ বাচাও আন্দোলনের সহ সভাপতি ইউসুফ আল আজাদ, আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!