1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

দেশে দারিদ্র্যের হার আরও কমেছে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ১১.৪৯ এএম
  • ২২১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ::
বাংলাদেশে ক্রমাগত কমছে দারিদ্র্যের হার। ২০১৬ সালের হিসাব অনুযায়ী দেশে দরিদ্র জনগোষ্ঠীর হার ছিল ২৪ দশমিক ৩ শতাংশ। ২০১৭ সালে ছিল ২৩ দশমিক ১ শতাংশ। চলতি বছর শেষে এই হার আরও কমে ২১ দশমিক ৮ শতাংশ হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ব্যয় জরিপের ভিত্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবিএস বলছে, ২০১০ এবং ২০১৬ সালে দারিদ্র্য ও অতি দারিদ্র্য হ্রাসের হার বিবেচনা করে এবং জিডিপির প্রবৃদ্ধি হারের উপর ভিত্তি করে ২০১৭ ও ২০১৮ সালের দারিদ্র্য ও অতি দারিদ্র্যের হার প্রাক্কলন করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, দারিদ্র্য নিরসনে আমরা সাফল্য অর্জন করেছি। দেশে উন্নয়নের ফলে দারিদ্র্য কমেছে, মাথাপিছু আয় বেড়েছে।
বিবিএসের হিসাব অনুযায়ী অতি দারিদ্র্যের হারও কমেছে। ২০১৮ সালে অতি দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৩ শতাংশ, যা ২০১৭ সালে ছিল ১২ দশমিক ১ শতাংশ এবং ২০১৬ সালে ১৭ দশমিক ৬ শতাংশ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!