1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

হাজী জয়নাল আবেদীনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ৪.৩৪ পিএম
  • ৬৩৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী, দানবীর ও দেশখ্যাত ক্ষপ্রেমী হাজী জয়নাল আবেদীনের ১২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভা আনুষ্টিত হয়েছে। সোমবার রাতে বাদাঘাট কালচারাল সোসাইটির উদ্যোগে সোসাইটির কার্যালয় হাজী কালু মিয়া মার্কেটের ৩য় তলায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
সোসাইটির সভাপতি সাজ্জাদ হোসেন শাহ্‌ ‘র সভাপতিতেত্ব অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যাণের মধ্যে বক্তব্য রাখেন, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, বাদাঘাট কালচারাল সোসাইটির সিনিয়র সহ সভাপতি সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবির হাসান, অর্থ সম্পাদক আরমান শাহ্, সদস্য নজরুল ইসলাম, সেলিম হায়দার, রফিকুল ইসলাম প্রমুখ। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন হাফেজ মো. আরিফ আহমদী। স্মরণসভায় বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও মরহুমের বর্ণাঢ্য জীবনের নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য তিনি ২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর রাজধানী ঢাকা থেকে প্রাইভেট কার যোগে নীজ বাসা সুনামগন্জ শহরে আসার পথে সিলেটের গোয়ালা বাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
হাজী জয়নাল আবেদীন টাঙ্গুয়ার হাওরের ইজারাদার হিসেবে দেশের সর্ববৃহৎ হিজলকরচের বাগান লাগিযেছিলেন। যেখানে পর্যটকরা এখন আনন্দ অবগাহন করেন। তাছাড়া তিনি দেশের সর্ববৃহৎ শিমুলবাগানও ব্যক্তি উদ্যোগে গড়ে তুলেন তিনি। দেশবিদেশের পর্যটকরা শিমুল বাগানে এসে রক্তিম ফাগুনকে অভিনন্দন জানান। এলাকায় বিদ্যালয় কলেজসহ নানা প্রতিষ্ঠান করে তিনি বরনীয় হয়ে আছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!