1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সুনামগঞ্জে শ্যামলী, বেঙ্গল, সেন্টমার্টিন ও ইউরো কোচসহ ৪ অবৈধ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা তরুণদের মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী উপহার দিলেন মাহবুব মল্লিক ভুল চিকিৎসায় গাভীর মৃত্যু: পশু চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ভোট রক্ষায় সারাদেশে ৪০ হাজার কমিটি গঠনের সিদ্ধান্ত আ.লীগের

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ৫.৫৬ এএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ::
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অত্যন্ত সতর্ক থাকবে আওয়ামী লীগ। তারা এবার হ্যাট্রিক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে। ভোট পাহারা দেয়ার জন্য জেলায় জেলায় সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। জেলা কমিটি মনিটরিং করবে নির্বাচনী আসন ও উপজেলা। এ ছাড়া সারাদেশে ভোটকেন্দ্রভিত্তিক ৪০ হাজার কমিটি গঠন করা হবে। তবে এসব কমিটিতে কোনো প্রার্থী থাকতে পারবে না।
শনিবার (১৫ সেপ্টেম্বর) রাতে গণভবনে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে উপস্থিত কয়েকজন নেতা জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এ বৈঠক চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। প্রথমেই সূচনা বক্তব্য রাখেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূত্র জানায়, নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বিভাগীয় কমিটি গঠনের প্রস্তাব করেন। তবে তার এ প্রস্তাব দলীয় প্রধান নাকচ করে দেন। এরপর প্রতিটি জেলায় আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে সমন্বয় কমিটি গঠনের পক্ষে বক্তব্য রাখেন কয়েকজন কেন্দ্রীয় নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাতে সম্মতি দেন। এছাড়া প্রতিটি নির্বাচনী আসনে, উপজেলায় এবং কেন্দ্রভিত্তিক কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেয়া হয় বৈঠকে। বৈঠকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য আখতারুজ্জামান ও র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরীসহ আরও কয়েকজন নেতা।
দলের একজন সিনিয়র নেতা বলেন, যেসব মনোনয়ন প্রত্যাশী দলের এমপিদের বিরুদ্ধে সভা-সমাবেশে প্রকাশ্যে বক্তব্য ও বিষোদগার করছেন, তারা যোগ্য হলেও কোনোভাবেই তাদেরকে মনোনয়ন না দেয়ার বিষয়ে স্পষ্ট মনোভাব দেখিয়েছেন শেখ হাসিনা। কারণ এতে এমপিদের সমালোচনা করতে গিয়ে নৌকার ভোট নষ্ট হচ্ছে। সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগ সম্পর্কে ভুল ধারণা যাচ্ছে। এতে করে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে।
দলের আরেকজন সিনিয়র নেতা জানান, ১৩৭ সদস্যের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। এ কমিটির চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, কো-চেয়ারম্যান এইচ টি ইমাম ও সদস্য সচিব ওবায়দুল কাদের।
কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টামন্ডলীর সব সদস্য ছাড়াও ১৩৭ সদস্যের কমিটিতে সহযোগী ৭ সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক রয়েছেন। এ সংগঠনগুলো হলো বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, যুবলীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ।
আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বাকি সদস্যরা হলেন উপদেষ্টামন্ডলীর সকল সদস্য, সভাপতিমন্ডলীর সকল সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক, সম্পাদকমন্ডলীর সদস্য, সকল সাংগঠনিক সম্পাদক ,দফতর সম্পাদক, উপ-দফতর সম্পাদক, উপ-প্রচার সম্পাদক, কোষাধ্যক্ষ, কার্যকরী সংসদের সকল সদস্য, সহযোগী সংগঠনের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!