1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ফুটবলে উপজেলা চ্যাম্পিয়ন জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬, ১১.১৮ এএম
  • ৬৪১ বার পড়া হয়েছে

আরিফ বাদশাঃ
জামালগঞ্জে ৪৫ তম জাতীয় স্কুল ক্রিড়া প্রতিযোগিতার ফুটবল ফাইনালে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। এবার এ প্রতিযোগিতায় উপজেলার ১৬ টি শিক্ষা প্রতিষ্টান অংশ নিয়েছিল। মঙ্গলবার ফাইনাল ও পুরষ্কার বিতরনীর মধ্য দিয়ে প্রতিযোগীতাটির সমাপ্তি ঘটে। সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফুটবল ফাইনালে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় কালিপুর নেছারিয়া দাখিল মাদ্রাসাকে পরাজিত করে জয়ী হয়েছে। ২-১ গোলে জয় পায় জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়।
ম্যাচের প্রথম থেকেই নিজের আধিপত্য বিস্তার করে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়বৃন্দ। এছাড়া অন্যান্য ইভেন্টগুলোর মধ্যে মেয়েদের হ্যান্ডবলে চ্যাম্পিয়ন  হয় সাচনাবাজার উচ্চ বিদ্যালয়, রানার্সআপ হয় জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। ছেলেদের হ্যান্ডবলে চ্যাম্পিয়ন কালিপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা।
জাতীয় খেলা হা ডু ডু তে চ্যাম্পিয়ন হয় আঃ মুকিত উচ্চ বিদ্যালয়, আর রানার্সআপ হয় হাজী আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান শাফী, সাচনাবাজার ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, উপজেলা আ.লীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, সাধারন সম্পাদক নবী হোসেন, সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রানতোষ ঘোষ চৌধুরি, সহকারী প্রধান শিক্ষক মোঃ রইছ মিয়া, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা জামাল প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!