1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

  • আপডেট টাইম :: বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮, ৮.৫৪ এএম
  • ২১৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পরিমাপ কেন্দ্রের ইলেকট্রনিক অ্যাসিসটেস্ট মো. হানিফ শেখ জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকার আগারগাঁওয়ের আবহওয়া অধিদফতর থেকে ২৯৩ কিলোমিটার উত্তরে ভারতের আসামে। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।
অপরদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। পরে মাত্রা কমিয়ে জানানো হয় ৫ দশমিক ৩। এর কেন্দ্র ছিল ভারতের আসামের সপ্তগ্রাম থেকে ৯ কিলোমিটার উত্তর-পূর্বে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্প অনুভূত হলে রাজধানীবাসীর অনেকেই ভয়ে বাসাবাড়ি থেকে বেরিয়ে যান। তবে ভবনের উচু তলায় বসবাসকারীদের কাছে ভূমিকম্প অনুভূত হয়েছে বেশি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!