1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে কঠোর নির্দেশ আইজিপির

  • আপডেট টাইম :: সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮, ৭.০১ এএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল রোববার পুলিশ হেডকোয়ার্টার্সে দিনব্যাপী পুলিশের অর্ধবার্ষিকী অপরাধ পর্যালোচনা সভায় আইজিপি এ নির্দেশনা দেন। সভায় পুলিশের সব বিভাগের কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার (এসপি), ডিএমপি পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়াটার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইজিপি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অরাজকতা সৃষ্টির কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার রোধে ব্যবস্থা নিতে হবে। এছাড়াও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য প্রচার করে অথবা গুজব ছড়িয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সে বিষয়ে তৎপর ও সজাগ থাকার জন্য পুলিশ সুপারদের নির্দেশ দেন আইজিপি।
পুলিশ মহাপরিদর্শক বলেন, পুলিশের পেশাদারী অভিযানের ফলে বর্তমানে দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গি তৎপরতার বিরুদ্ধে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ট্রাফিক শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। কোনো পুলিশ সদস্য যদি ট্রাফিক আইন ভঙ্গ করে তাকেও ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!