1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সুনামগঞ্জ-সাচনা সড়কে ব্রীজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

  • আপডেট টাইম :: সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮, ৫.৫৯ এএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলার মধ্যবর্তী সড়কের ফতেহপুর ইউনিয়নের শালমারা অংশে দন্ডায়মান বেইলী ব্রিজটি ভেঙ্গে সাচনা-সুনামগঞ্জ সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত রবিবার বিকালে চট্টগ্রাম থেকে সাচনা বাজারে আসা ঢেউটিন ভর্তি একটি অতিরিক্ত মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-২০-৯৯৮৯) ব্রিজটিতে উঠলে ব্রিজের মধ্যস্থল দুমড়েমুচড়ে গিয়ে ট্রাকসহ পানিতে নিমজ্জিত হয়। এ অবস্থায় চলতি পথটিতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। রাস্তার দুই পাশে শতাধিক সিএনজি, অটো ও মোটরসাইকেল আটকা পড়ে।
জানা যায়, ট্রাকটিতে সাচনা বাজারের টিন ব্যবসায়ী রতন পালের মালিকানাধীন অর্নব ট্রেডার্সের মাল ছিল। মালবাহী ট্রাকটি চট্টগ্রাম থেকে সাচনা বাজারে আসার পথে দুর্ঘটনা কবলিত হয়। ট্রাক চালক দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছে। টিন ব্যবসায়ী রতন পালের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ভাই মোবাইল ফোন ধরে জানায়, রতন পাল দোকানে নেই।
সরজমিনে গিয়ে দেখা যায়, নিরাপত্তার প্রয়োজনে সুনামগঞ্জ জেলার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নির্দেশিত দুইটি সাইনবোর্ড ব্রিজের দু’পাড়ে সাটানো রয়েছে। সেখানে ‘সাবধান ঝুঁকিপূর্ণ বেইলী সেতু, পাঁচ টনের অধিক যানবাহন চলাচল নিষেধ’ সম্বলিত সাইনবোর্ড থাকা সত্ত্বেও এ ব্রিজ দিয়ে অধিক বোঝাই ট্রাক অহরহ চলাচল করে আসছিল। দীর্ঘদিন ধরে চলে আসা অধিক মালবাহী ট্রাকের অসহনীয় চাপে ব্রিজটি আরো দুর্বল হয়ে পড়লে গতকাল এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!