1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

যুবলীগ অফিসে দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮, ৫.১২ এএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ::
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক কেএম মোশারফ হোসেনকে (৪৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাত পৌনে ১১টার দিকে কৃষ্ণনগর বাজারে ইউনিয়ন যুবলীগ অফিসে মুখোশ পরা দুর্বৃত্তরা গুলিতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
হাফিজুর রহমান নামের স্থানীয় একজন জানান, রাতে কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগ অফিসে মতবিনিময় করছিলেন চেয়ারম্যান কেএম মোশারফ। রাত ১০টা ৪৫ মিনিটের দিকে তিনটি মোটরসাইকেলে এসে মুখোশ পরা কে বা কারা তাকে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। পরে ঘটনাস্থলেই চেয়ারম্যান মারা যান।
সাতক্ষীরা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বলেন, আমি ছুটিতে রয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়েছে। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!