1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

শাল্লায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট টাইম :: রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮, ৩.২৭ এএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান হাবিব, শাল্লা থেকেঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরস্থ শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ৮ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শাল্লা উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) উদ্বোধন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(এ.পি.ডি) শেখ ইউসুফ হারুন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখা পড়ার পাশাপাশি খেলা ধুলাও করতে হবে।
টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড.তরুন কান্তি শিকদার,
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিউল আলম, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার,
টুর্নামেন্টে সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহীদুল আলম।
সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দূস শহীদ,শাল্লা থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট অবনী মোহন দাস,শাল্লা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ (আল আমিন),শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী,শাল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, আবুল লেইছ চৌধুরী, শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হেলাল উদ্দিন, শাল্লা উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রহমান, শাল্লা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, শাল্লা উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা উত্তমকুমার মন্ডল, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন, আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আজাদ, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল,বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামান চৌধুরী, শাল্লা উপজেলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার প্রেম বাঁশী দাস, বীর মুক্তিযোদ্ধা সুবল দাস, জগদীশ দাস, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় মুখ সাংবাদিক বৃন্দ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শাল্লা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালিপদ রায়, শুরুতে কোরআন তেলাওয়াত করেন শাল্লা উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা এনামুল হক, গীতা পাঠ করেন শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী নিশী কান্ত তালুকদার।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!