1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াবো না: অর্থমন্ত্রী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮, ১১.৪৫ এএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

অনলাইন::
আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াবেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এদিকে কয়েক দিন আগেও নির্বাচন করবেন বলে জানালেও শেষ পর্যন্ত আজ বৃহস্পতিবার সচিবালয়ে গ্রামীণ ব্যাংকের লভ্যাংশ গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। তাহলে আপনি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি।
নির্বাচনকালীন সরকারে আপনি থাকছেন-তো, সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, জানি না, সম্ভবত আছি। এটা প্রধানমন্ত্রী ঠিক করবেন। তবে আমার ধারণা যে, নির্বাচনকালীন সরকারে সম্ভবত আমি থাকছি। কারণ আমি তো আর নির্বাচন করছি না।
তাহলে আপনার আসনে কে নির্বাচন করবেন, হ্যাঁ আমি সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। আমার ভাই (সাবেক রাষ্ট্রদূত আব্দুল মোমেন চৌধুরী) নির্বাচন করবে, আমি তার সমর্থক হয়ে কাজ করবো, সে যদি মনোনয়ন পায়।
নির্বাচনকালীন সরকার কবে গঠন হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। গতকাল (বুধবার) আমি আমার মতামত দিয়েছিলাম মাত্র। একজন নাগরিক হিসেবে সাজেস্ট করেছি মাত্র।
মন্ত্রী বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে যারা অভিযোগ করেছেন, তারা অবান্তর ও অবাস্তব অভিযোগ করেছেন। ২০০৮ সালের পর থেকে কোনো নির্বাচন আনফেয়ার হয়নি। অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বাবুল সাহা ২০১৭ সালের মুনাফা থেকে ৬ কোটি ২৪ লাখ টাকা হস্তান্তর করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!