1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ছাতকে আনোয়ার হোসেন রনিকে গণপিটুনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি পাবনার ড. মোহাম্মদ জাকির হোসাইন আয়ারল্যান্ডে ফুটবল রেফারিং পরীক্ষায় সুনামগঞ্জের তরুণ ফুটবলার অলিউর উত্তীর্ণ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালান জব্দ আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলিদের গ্রে/নেড নিক্ষেপ, আটক ৪ শতাধিক মুসল্লি মাদকবিরোধী সচেতনতামূলক অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি তারেক সুনামগঞ্জের হালুয়ারগাঁওয়ের ৫ম শ্রেণির ছাত্রীকের ধ/র্ষণ চেষ্টার মামলায় আব্দুল কাহারের ১০ বছরের সশ্রম কারাদণ্ড জামালগঞ্জে ৪০ লাখ টাকার সঞ্চয় নিয়ে উধাও এনজিও পল্লী বন্ধুৃ, বিপাকে শতাধিক গ্রাহক সুনামগঞ্জে বন্যাদুর্গত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

দিরাই মদনপুর সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮, ৭.১২ এএম
  • ৩৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
দিরাই-মদনপুর সড়ক সংস্কারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে সুনামগঞ্জস্থ দিরাই কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা কালেক্টরেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, দিরাই কল্যাণ সমিতির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সবেক সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জর চৌধুরী, দিরাই কল্যাণ সমিতির অন্যতম সিনিয়র আইনজীব আবুল মজাদ চৌধুরী, অ্যাডভোকেট দিরীপ কুমার দাস, অ্যাডভাকেট সোনাধন দাস, অ্যাডভোকেট ড. মফছির মিয়া, দিরাই কল্যাণ সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট মাশুক আলম, অ্যাডভোকেট স্বপন কুমার দাশ রায়, অ্যাডভোকেট শহীদুল হাসতম খোকন, অ্যাডভোকেট আজাদল ইসলাম রতন। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন, জেলা আইনজীবী সতিমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুকুর আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, দিরাই-মদনপুর সড়ক দিয়ে দিরাই,শাল্লা, দক্ষিণ সুনামগঞ্জসহ পার্শ্ববর্তী খালিয়জুরিসহ বেশ কয়েকটি উপজেলার লাখ লাখ মানুষ যাতায়াত করেন। বক্তারা আরো বলেন, সারা দেশে উন্নয়ন হলেও দিরাই-মদনপুর সড়কের কোন উন্নয়ন হয়নি। এক বছর ধরে এ সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কটি দেখলে মনে এটি যেন দেশের বাহিরে কোন এলাকা। বক্তরা আরো বলেন, অবিলম্বে এ সড়কের সংস্কার করা না হলে দিরাই-শাল্লাবাসীকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোন গড়ে তোলা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!