1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

ভিজিডি’র চাল কেলেঙ্কারির ঘটনায় পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদে তদন্ত কমিটি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮, ৩.২৪ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলায় ভিজিডি’র চাল কেলেঙ্কারির ঘটনায় জেলা প্রশাসন কর্তক গঠিত তদন্ত কমিটি ইউনিয়ন পরিষদের কমপ্লেক্সের গোদাম ঘর পরিদর্শন করেছে। স্থানীয় সরকার সুনামগঞ্জের উপ-পরিচালক মো. এমরান হোসেনের নের্তৃত্বে ৩ সদস্য বিশিষ্ট্য কমিটি মঙ্গলবার দুপুর ১২টায় এ পরিদর্শন করেন। পরিদর্শন কমিটির অন্যান্য সদস্যরা হলেন মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন ও জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মোস্তাক।
এসময় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিরুল হক বেগ, সাবেক ওয়ার্ড সদস্য শফিক মিয়া, মাস্টার মছদ্দর আলী, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াহিয়া আহমদ সুমন, স্থানীয় সুলতান মিয়া, রূপ মিয়া ও লীলু মিয়া প্রমুখ।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, খাদ্য গোদাম থেকে ৩০ কেজি ওজনের চালের বস্তা আসলেও তদন্ত কমিটি ইউনিয়ন পরিষদের গোদামে ৫০ কেজি ওজনের বস্তা পান। পরে তারা এসব বস্তাই পরীক্ষা নিরীক্ষা করেন। স্থানীয় সুবীধাভোগী সাধারণ মানুষদের সাথেও তারা কথা কথা বলেন। তবে তারা সন্তোষ প্রকাশ করেননি বলে জানিয়েছে একাধিক সূত্র। তদন্ত কমিটির প্রধান ইউনিয়ন চেয়ারম্যান আক্তার হোসেনকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করেন।
তবে, তদন্তের ব্যপারে মুখ খোলতে রাজি নন তদন্ত কমিটির প্রধান স্থানীয় সরকার সুনামগঞ্জের উপ-পরিচালক মো. এমরান হোসেন। তিনি বলেন, ‘তদন্ত চলছে। আরো চলবে। আমরা স্থানীয় উপকারভোগীসহ অন্যান্য লোকদের সাথে কথা বলেছি। খাদ্য গোদামে যাবো। আরো তদন্ত বাকী। এই মূহুর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!