1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

শাল্লায় ভাসমান বীজতলার চারা বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮, ১০.৪৯ এএম
  • ৭৭১ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান হাবিব,শাল্লা থেকেঃ
আপদ কালীন সময়ে বিশেষ করে বন‍্যা আক্রান্ত এলাকায় যেখানে বীজতলা করার জন্য স্থান/মাঠ পাওয়া যায় না সেখানে ধানের চারা উৎপাদনে ভাসমান বীজ তলা (এ প্রযুক্তি) খুবই কার্যকরী। কৃষকরা এই প্রযুক্তি গ্রহণ করলে উপকৃত হবেন।
৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে শাল্লা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত ভাসমান বীজ তলার চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বশির আহমদ সরকার ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডিএই ড.,হযরত আলী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক।
এছাড়া অনুষ্ঠানে মনিটরিং কর্মকর্তা খাদ্য অধিদপ্তর ঢাকা- সাইদুর রহমান , আব্দূস সামাদ, এইও জামালগঞ্জ সহ শাল্লা উপজেলার সকল এস এএও ,এসএপি পিও, এবং উপজেলার ২০জন চাষী উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগের উদ্যোগে এ বছর শাল্লা উপজেলার ৪টি ভাসমান বেডে আমন ধান বিআর২২ জাতের বীজ উৎপাদন করা হয়।দ বলে জানান তিনি।
কৃষকরা এ নতুন প্রযুক্তি গ্রহনে উদ‍্যোগী ভবিষ্যতে এ প্রযুক্তি খুবই সম্প্রসারণ হবে বলে মনে করেন কৃষিবিদরা।
উপ-পরিচালক আরও বলেন, এখানে বোর ধান প্রধান ফসল, আমন ধান এখানে প্রায় ৬ হাজার হেক্টর জমিতে আবাদ হয়। আমন ধানের আবাদ ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে।
তাছাড়া-পতিত জমিতে পানি সাশ্রয়ী ফসল ভুট্টা,গম, সরিষা, চাষ করার জন্য পরামর্শ দেন তিনি।
পার্চিং ,সারিতে ধানের চারা রোপণ , সুষম মাত্রায় সার ও কীটনাশক ব্যবহারে পরামর্শ দেন কৃষিবিদরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!