1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

জয়নগর থেকে ১০০ বোতল মদ জব্দ করেছে মোহনপুর গ্রামেরা যুবকেরা

  • আপডেট টাইম :: রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮, ৩.১০ পিএম
  • ৩৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের যুব সমাজ জয়নগর বাজার মাদক আখড়া থেকে ১০০ বোতল দেশিয় মদ উদ্ধার করেছে। একটি নৌকা যোগে এই মাদক বিভিন্ন গ্রামে পাচারের সময় সুরমা নদীর পাড় থেকে মদ উদ্ধার করে যুবকেরা। গত শনিবার রাতেও মোহনপুর গ্রামে গাজা ও মদ উদ্ধার করে শালিস কমিটিকে নিয়ে আগুনে পুড়িয়ে দেয় যুবকেরা। উল্লেখ্য মোহনপুর যুবকল্যাণ পরিষদ নামে গ্রামের যুবকেরা সম্প্রতি মাদক, যৌতুক ও ঈভটিজিং বিরোধী কার্যক্রম পরিচালনা করছে।
জানা গেছে রোববার সন্ধ্যায় মোহনপুর যুবকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. সেলিমসহ সংগঠনের নেতৃবৃন্দ খবর পান জয়নগর বাজারে একটি রেস্টুরেন্টেরে পিছনে সুরমা নদীর পাড়ে বিভিন্ন গ্রামে পাচারের উদ্দেশ্যে ১০০ বোতল মদ জড়ো করা হয়েছে। খবর পেয়েই সংগঠনের নেতা কাজী সায়েম, মো. সেলিম, সাপিজ উদ্দিন, তানভির আহমদ জনিক, মজর আহমদ সাজু, লিটন, আলমগীরসহ সংগঠনের ১০-১৫জন তরুণ জড়ো করে রাখা মদের বোতল উদ্ধার করে। পরে এলাকাবাসীকে দেখিয়ে ১০০ বোতল মদ মোহনপুর শালিস কমিটির সাধারণ সম্পাদক ইউপি সদস্য মো. শামছুন্নুরকে দেখিয়ে গ্রামে নিয়ে আসেন। পরে সংগঠনের নেতৃবৃন্দ সদর থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।
সদর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, মোহনপুর গ্রামের যুব সমাজ সম্প্রতি মাদকবিরোধী যে অভিযান চালাচ্ছে তা প্রশংসনীয়। আমি শীগ্রই গ্রামে গিয়ে তাদের অভিনন্দন জানাব। তিনি বলেন, সকল গ্রামের যুবকরা এভাবে সংগঠিত হয়ে মাদকের বিরুদ্ধে নামলে অবশ্যই মাদক নির্মূল সম্ভব হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!