1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

দক্ষিণ সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট টাইম :: শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮, ২.৪৯ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ। শনিবার বিকাল ৪টায় উপজেলার পাগলা বাজারের কলেজ মার্কেট প্রাঙ্গনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও কেক কাটা সম্পন্ন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি, যুক্তরাজ্য বিএনপি নেতা ও সুনামগঞ্জ জেলা শাখার সাবেক ছাত্র নেতা আকিকুর রহমান। বক্তব্যে নেতারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী করেন এবং আগামী নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থীকে ধানের শীষের প্রার্থী করার জোর দাবী করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ছলিব নূর বাচ্চু, তোফায়েল আহমদ, জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আমিনূর রশিদ আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাইম, উপজেলা বিএনপি নেতা নূরুল ইসলাম, তফজ্জুল হোসেন, নূর উদ্দিন, মাস্টার শাফিকুল ইসলাম, শহিবুর রহমান, মুজিবুর রহমান, জাহির মিয়া, যুবদল নেতা আবদুল মজিদ, জিয়াউল হক, আঙ্গুর মিয়া, আমির হোসেন, আক্তারুজ্জামান, রিপন আহমদ, সুহেল আহমদ, সুমন আহমদ, জানিনুর রশিদ জনি, জাহিদুল ইসলাম, শব্দেন নূর সাগর, হেলাল আহমদ, রাজিব আহমদ, আতাউর রহমান, ছাত্রদল নেতা হুমায়ূন কবির, লিটন মিয়া, সুয়েব আহমদ, হারুনুর রশিদ হারুন, সৈয়দ আলম, মানছুর আহমদ, জসিম বক্স, মইনূল হাসান, এইচ এম নাছির আহমদ, ফয়সল আহমদ অনিক, রুমান আহমদ, ইয়াহিয়া আহমদ ও মাছুম আহমদ প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!