1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

তাহিরপুরে বিএনপির সাধারণ সম্পাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা

  • আপডেট টাইম :: শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮, ১০.৪২ এএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

সাজ্জাদ হোসেন শাহ্ : তাহিরপুরে গোপন বৈঠকে নাশকতা করার পরিকল্পনাা অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যান্য গ্রেফতারকৃতরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক সাজিদুল হক, সদস্য কামাল পাশা, নবাব মিয়া, শ্রমিকদল সভাপতি ফেরদৌস আলম, সাধারণ সম্পাদক এমদাদুল হুদা। এর মধ্যে একজন নিয়মিত মামলার আসামী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪০ জনের নামোল্লেখসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
পুলিশ সুত্রে জানা যায়, বিএনপির ৪০ তম প্রতিষ্টা বার্ষিকীকে সামনে রেখে শুক্রবার রাত সাড়ে নটায় তাহিরপুর উপজেলা বিএনপি কার্যালয়ের পিছনের কক্ষে নাশকতা করার গোপন বৈঠককালে তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. আসাদুজ্জামান হাওলাদারের নেতৃত্বে ও এসআই মুহিত মিয়াসহ সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় পুলিশ তাদের গ্রেফতার করে। এঘটনায় তাহিরপুর উপজেলা বিএনপিসহ ৭ইউপির বিএনপি নেতা কর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। এমনকি অনেকেই গ্রেফতার এড়াতে গাঁ ডাকা দিয়েছেন ইতোমধ্যে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি জানিয়েছেন, থানার এসআই মুহিত মিয়া বাদী হয়ে গ্রেফতারকৃত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ ৭জনকে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ। অন্যান্য গ্রেফতারকৃতরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক সাজিদুল হক, সদস্য কামাল পাশা, নবাব মিয়া, শ্রমিকদল সভাপতি ফেরদৌস আলম, সাধারণ সম্পাদক এমদাদুল হুদাসহ ৪০জনের নাম উল্লেখ্যকরে অজ্ঞাত আরো ২০জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!