1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

জামালগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে একজন আটক

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ আগস্ট, ২০১৮, ৩.২৬ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চুরির মামলায় একজনকে আটক করেছে জামালগঞ্জ থানা পুলিশ। আটককৃত আসামীর নাম জ্যোতিষ দাস (৪৫)।
মামলা সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে এক অভিযোগের ভিত্তিতে বেহেলী ইউনিয়নের রাজাপুর (শলাচুরা) গ্রামের জুগেশ দাসের পুত্র জ্যোতিষ দাসকে তার নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায় জামালগঞ্জ থানা পুলিশ। একই গ্রামের প্রমোদ চন্দ্র তালুকদারের ছেলে পিন্টু চন্দ্র তালুকদার (৩২) বাদী হয়ে জামালগঞ্জ থানায় জ্যোতিষ দাস ও সুজন দাসকে আসামী করে একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগে জানা যায়, বাদী প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেলে (যার মূল্য অনুমান এক লক্ষ টাকা) ভাড়ায় যাত্রী বহন করে জীবিকা নির্বাহ করে আসছেন। গত ১৪ আগস্ট রাত অনুমান ১০টায় মোটরসাইকেলটি প্রতিদিনের ন্যায় তার বাড়ির পাশে কালীমন্দিরের পিলারের সাথে শিকল দিয়ে তালাবন্দী করে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে জেগে দেখেন গাড়িটি কে বা কারা চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর মোটরসাইকেলটি না পেয়ে গ্রামের লোকজনকে তা জানানো হয়।
পরে আসামী সুজন দাস মোবাইল ফোনের মাধ্যমে একই গ্রামের বিন্দু দাসের নিকট বিশ হাজার টাকার বিনিময়ে মোটরসাইকেলটি ফেরৎ দিবে বলে জানায়। এরই সূত্র ধরে গ্রামবাসী সুজন দাসকে জিজ্ঞাসা করলে সে জ্যোতিষ দাসকে নিয়ে গাড়ি চুরির কথা শিকার করে। পরে ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য লোকজন বিচার সালিশের ব্যবস্থা করলে আসামী জ্যোতিষ দাস ও সুজন দাস সালিশে উপস্থিত না হওয়ায় মোটরসাইকেল মালিক পিন্টু চন্দ্র তালুকদার জামালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-৬। তারিখ-২৭/০৮/২০১৮ইং।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম জানান, অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্ত মূল আসামীকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং অন্য আসামীকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!