1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

রাজশাহী বিএনপি অফিসে তালা দিল ছাত্রদলের বঞ্চিতরা

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ আগস্ট, ২০১৮, ৫.৫৫ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে

অনলাইন:
কাউকে না জানিয়ে রাজশাহী মহানগর ছাত্রদলের ছয়টি থানা ও তিনটি কলেজের কমিটি ঘোষণার প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে তালা দিয়েছে সংগঠনের পদবঞ্চিত নেতা-কর্মীরা। ২৬ আগস্ট (রোববার) বেলা ১২টার দিকে নগরের ভুবন মোহন পার্কের পাশে মালোপাড়া এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয়ে তালা দেওয়া হয়।
রাজশাহী মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. আরিফুজ্জামান বলেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কাউকে না জানিয়ে ২৫ আগস্ট রাতে নগরের ছয়টি থানা ও তিনটি কলেজ শাখা ছাত্রদলের এই কমিটিগুলো ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে রিফাত হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে সাফায়েত হোসেনসহ ২৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সিটি কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে সোহান, সম্পাদক লিমনসহ ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নিউ গভঃ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি অন্তর, সম্পাদক রিজুসহ ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। মতিহার থানা ছাত্রদলের সভাপতি পাখি, সম্পাদক পিয়ালসহ ২৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

এ ছাড়া রাজপাড়া থানা ছাত্রদলের সভাপতি আসাদ, সম্পাদক রাতুলসহ ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। বোয়ালিয়া থানা ছাত্রদলের সভাপতি সজীব, সম্পাদক রবিনসহ ৪৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। শাহ মখদুম থানা ছাত্রদলের সভাপতি ডলার, সম্পাদক খাইরুলসহ ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সভাপতি হিসেবে রনি, সম্পাদক মুরাদসহ ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। চন্দ্রিমা থানা ছাত্রদলের সভাপতি বাবু, সম্পাদক রাশেদসহ ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. আরিফুজ্জামান আরও বলেন, নগরে বিএনপির থানা কার্যালগুলোতেও তালা দেওয়া হবে। পর্যায়ক্রমে ওয়ার্ড কার্যালয়গুলোতে তালা দেওয়া হবে। এই কমিটিতে যাদের পদ দেওয়া হয়েছে তারা যোগ্য না। এছাড়া অনেকের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসময় নগর ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল সাদাতসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতারা বলছেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের টাকা খেয়ে মাদকসেবী ও অযোগ্যদের পদ দিয়েছেন। এ ব্যাপারে রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামানের ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। অন্যদিকে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ফোন ধরেননি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!