1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সুনামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠিত

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ আগস্ট, ২০১৮, ১১.০৪ এএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমির পুরাতন ভবনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে বিকেলে সাজাউর রহমানকে আহ্বায়ক এবং বেনুমজুমদারকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটির ৮ জন যুগ্ম আহ্বায়ক হলেন, ফয়সল আহমদ, নরোত্তম রায়, সাফিজ উদ্দিন, রাজনব্রত সরকার, মোর্শেদ আহমদ, সুকান্ত পাল, সুব্রত মৈত্র ও জয়নাল আবেদিন। আরো দুই যুগ্ম আহ্বায়ককে পরবর্তীতে কোঅপ্ট করা হবে।
সিনিয়র শিক্ষক মো. রফিকুল আলম আনরের সভাপতিত্বে ও বেনুরঞ্জন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ, সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে।
অনুষ্টানে বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এনামুল কবির, অনন্ত কুমার তালুকদার, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজিত পাল, প্রচার সম্পাদক মতিলাল গুপ্ত, সহ ক্রিড়া সম্পাদক এখলাছুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য পিংকু দাস, সিলেট জেলা কমিটির সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক বিমল দাশ, প্রচার সম্পাদক পিন্টু চক্রবর্তী, সিলেট সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জোবায়ের আহমদ, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক আজিজুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটির সভাপতি সঞ্জয় কুমার তালুকদার, সাধারণ সম্পাদক শাহানূর মিয়া, নবগঠিত জেলা কমিটির আহ্বায়ক সাজাউর রহমান, নবগঠিত জেলা কমিটির যুগ্ম আহ্বাক মোরশেদ আহমদ প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠান বিকেল সাড়ে চারটায় শেষ হয়। অনুষ্ঠানে ১১ উপজেলার শিক্ষক প্রতিনিধিরা বক্তব্য দেন। তারা শিক্ষকদের নানা সমস্যার কথা উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বান জানান।
নবগঠিত কমিটির সদস্যবৃন্দ হলেন, অনুপ চন্দ্র দাস, রফিকুজ্জামান, দেবানন দাস, জাহাঙ্গীর হোসেন, রনচন্দ্র দাস, আলমগীর শাহ, উজ্জ্বল মিয়া, জগবন্ধু দাশ, বিদ্যুৎ বিকাশ দাস, সাগর চন্দ্র দাশ, জাহাঙ্গীর আলম, আলাল উদ্দিন, জাকির হোসেন, বদরুল ইসলাম, আনোয়ার মিয়া, আনোয়ার হোসেন, পাশা মিয়া, আমিরুল ইসলাম ও আলীমূল হক।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!