1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

৩৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে স্থান পেলেন সুনামগঞ্জের তিন মেধাবী

  • আপডেট টাইম :: শনিবার, ২০ আগস্ট, ২০১৬, ৪.০৬ পিএম
  • ৬২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সম্প্রতি ৩৫ তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে। এতে পুলিশ ক্যাডারে সুপারিশকৃত ১১৯জন এএসপি (সহকারি পুলিশ সুপার) পদে সুনামগঞ্জের তিন মেধাবী সন্তান স্থান করে নিয়েছেন। প্রায় আড়াই লাখ পরীক্ষার্থী প্রিলিমিনারী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৬ হাজার ৮৮ জন লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে পাশ করেছিলেন ৫ হাজার ৫১৭ জন। তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ এই পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে সুনামগঞ্জের বেশ কয়েকজন মেধাবী সন্তান সুযোগ পেয়েছেন। এর মধ্যে পুলিশ ক্যাডারে যোগ্যতম হিসেবে সুযোগ পেয়েছেন তিনজন মেধাবী। তারা হলেন-
সালমান ফার্সি: সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের মেধাবী ছাত্র সালমান ফার্সি। ৩৫ তম বিসিএসে পুলিশ ক্যাডারে স্থান করে নিয়েছেন এই মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই মেধাবী শিক্ষার্থী নানা উন্নয়ন মূলক ও সামাজিক কাজেও সম্পৃক্ত ছিলেন।
জয়ীতা দাশ: জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলী মশালঘাটের অজয় কুমার দাসের মেয়ে জয়ীতা দাস ৩৫ তম বিসিএসে পুলিশ ক্যাডারে (সহকারি পুলিশ সুপার) উত্তীর্ণ হয়েছেন। জয়ীতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্রী। রোকেয়া হলে থাকতেন। সদ্য এমএসসি সম্পন্ন করা জয়ীতা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ৩৫তম বিসিএস এ সুপারিশকৃত ক্যাডার পেয়েছে পুলিশ-এএসপি। মর্যাদাপূর্ণ এই পদে অভিষিক্ত হওয়ায় তার পরিবারে আনন্দের বন্যা বইছে।
আবুল খায়ের: এদিকে সদর উপজেলার রঙ্গারচর গ্রামের আবুল কালামের মেধাবী ছেলে আবুল খায়েরও ৩৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে স্থান পেয়েছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমেস্ট্রিতে মাস্টার্স সম্পন্ন এই মেধাবী যোগ্যতম হিসেবে পুলিশ ক্যাডারে (এএসপি) স্থান লাভ করেন।
সুনামগঞ্জ হাওরটুয়েন্টিফোরডটনেটের পক্ষ থেকে এই তিন মেধাবীকে শুভেচ্ছা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!