1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

মোহনপুর যুবকল্যাণ পরিষদ ও শালিস কমিটির অভিষেক সম্পন্ন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮, ১.৫৯ পিএম
  • ৩২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের শালিস কমিটি ও যুবকল্যাণ পরিষদের অভিষেক অনুষ্টান এবং ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অভিষেক ও ঈদপুণর্মিলনী অনুষ্টানে গ্রামের নারী পুরুষদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনুষ্টান উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এতে গ্রামের স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীসহ গ্রামের বাইরে অবস্থান করেন এমন সরকারি-বেসরকারি চাকুরিজীবীরাও অংশ নেন। উল্লেখ্য গ্রামের নানা বিষয়ের শালিস নিষ্পত্তির জন্য গ্রামের সৎ ও নির্লোভ ব্যক্তিদের দিয়ে গঠিত হয়েছে শালিস কমিটি। এই কমিটি গ্রামের অন্যায় অবিচারের বিচার করবে। তাছাড়া একই সঙ্গে যুবকদের নিয়ে গঠিত হয়েছে মোহনপুর যুবকল্যাণ পরিষদ।
এই সংগঠনিট গ্রামের সমস্যা সমস্যা সমাধানের পাশাপাশি দুর্নীতি, অন্যায় ও মাদকের বিরুদ্ধে গণসচেতনা তৈরি করছে। তাছাড়া গ্রামের উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে যোগাযোগ করে গ্রামের সমস্যা গুলো সমাধানের চেষ্টা করবে কমিটি। এভাবে গ্রামের সার্বিক উন্নয়ন ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মোহনপুর শালিস কমিটি ও মোহনপুর যবকল্যাণ পরিষদ কাজ করার প্রত্যয় করেছে। গত ২৩ আগস্ট সংগঠনের যৌথ অভিষেক সম্পন্ন হয়েছে। সংগঠনের সদস্যরা তাদের অর্পিত দায়িত্ব পালনের জন্য গ্রামের সাধারণ মানুষের কাছে অঙ্গিকার করেছেন।
অভিষেক অনুষ্ঠান, সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছিল চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা এবং মাদ্রাসা পড়–য়া শিক্ষার্থীদের জন্য হামদ নাত ও ইসলামি সঙ্গীত প্রতিযোগিতা। অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
শালিস কমিটির সভাপতি মুছন আলীর সভাপতিত্বে ও যুবকল্যাণ পরিষদের সহ-সভাপতি মজর আহমদ সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন, কাজী শামছুল হুদা সোহেল, ইউপি সদস্য শামছুন্নুর, যুব কল্যাণ পরিষদের সভাপতি রইছুজ্জামান, সহসভাপতি তানভির আহমদ জনিক, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, ছাত্রনেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, অলিউর রহমান প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!