1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

জনপ্রতিনিধিদের দিকে না তাকিয়ে ভাঙ্গা সড়কে সাকো নির্মাণ করলো মোহনপুরের যুবকেরা

  • আপডেট টাইম :: সোমবার, ২০ আগস্ট, ২০১৮, ৩.২৪ পিএম
  • ৩৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের দক্ষিণে মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের একটি সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে ভেঙ্গে পড়ে আছে। ভাঙ্গা রাস্তায় যাতায়াত করতে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। রাস্তাটি ভাঙ্গা থাকায় বিশেষ করে গ্রামের প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে যেতে পারেনা। অনেক অভিভাবক তাদের কোমলমতি শিক্ষার্থীদের সড়কটিতে বড় ভাঙ্গা থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাতে আগ্রহী নন। সম্প্রতি এ বিষয়টি কানে আসে গ্রামের যুবকদের সংগঠন মোহনপুর যুবকল্যাণ পরিষদের নেতৃবৃন্দের। তারা উদ্যোগ নেয় নিজ উদ্যোগে সড়কটি সংস্কারের। সোমবার দুপুরে ভাঙ্গা সড়কে নিজ উদ্যোগে একটি সাঁকো দিয়েছেন যুবকেরা। কাজ করেছেন স্বেচ্ছায়। পাশাপাশি একই গ্রামের ওজিখালের সাঁকোতে বাঁশ না থাকায় সেখানেও বাঁশ লাগিয়ে সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াত চালু করে দিয়েছেন।
সোমবার দিনব্যাপী মোহনপুর যুব কল্যাণ পরিষদের গ্রামের তরুণরা মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াত সড়কে সাঁকো নির্মাণ করেন। এসময় গ্রামের মুরুব্বিরা তরুণদের এই জাগরণে আনন্দ প্রকাশ করে তাদেরকে সকল ভালো কাজে এগিয়ে থাকার আহ্বান জানান।
সড়কে সাকো নির্মাণে এসময় স্বেচ্ছায় কাজ করেন কাজী শামছুজ্জামান সায়েম, তানভির আহমেদ জনিক, মোহনপুর যুবকল্যাণ পরিষদের সেক্রেটারি সেলিম, লিটন, তছলিম, সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্র জাহাঙ্গীর আলম ও অলিউর রহমান প্রমুখ।
গ্রামের যুবকেরা স্বেচ্ছায় কাজ করে গ্রামবাসীর প্রশংসা কুড়ান। যুবকল্যাণ পরিষদের সদস্যরা গ্রামের উন্নয়নে যে কোন কাজ করতে প্রস্তুত রয়েছেন বলে জানান। পাশাপাশি গ্রামে সব ধরনের অন্যায়, অবিচার, জুলুমের প্রতিবাদের পাশাপাশি তরুণদেরকে মাদক থেকে দূরে রাখার সংগ্রামের কথা জানিয়েছেন তরুণেরা। মাদক নির্মূলে প্রশাসনকে সহযোগিতা করার প্রত্যয়ও ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!