1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

সুনামগঞ্জ শহরের পশুর হাট এখনো জমেনি: শেষ মুহুর্তের অপেক্ষায় ক্রেতা-বিক্রেতারা

  • আপডেট টাইম :: সোমবার, ২০ আগস্ট, ২০১৮, ৬.১৯ এএম
  • ৩১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা শহরের প্রধান পশুর হাট এখনো জমে ওঠেনি। পৌরসভার ইজারাকৃত জুবিলী স্কুল মাঠের এই হাটে গিয়ে দেখা যায় মাঠটি প্রায়ই ফাকা। সামান্য গরু নিয়ে হাটে এসেছেন ক্রেতারা। তাছাড়া কিছু পাইকাররাকেও গরু নিয়ে বসে থাকতে দেখা গেছে। হাটটি জমে না ওঠা প্রসঙ্গে ইজারাদার জানিয়েছেন শহরের হাট বিলম্বে জমে। কারণ অনেকেরই পশু কিনে নিয়ে রাখার স্থান নেই। তাই শেষ সময়ে কিনেন তারা। তাছাড়া ক্রেতারা জানিয়েছেন শহরের পশুর হাটে দাম ও হাসিল বেশি থাকায় অনেকেই শহরতলির হাটে গিয়ে পশু কিনে থাকেন।
সোমবার দুপুর ১২টায় জুবিলী স্কুল মাঠের পশুর হাটে গিয়ে দেখা যায় গবাদি পশু ও ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি একেবারেই কম। তীব্র গরমের কারণেও অনেক পাইকরা ও বিক্রেতা গরুকে মাঠে না রেখে আশপাশে ছায়ার আশ্রয়ে রাখতে দেকা গেছে।
রংপুর গ্রামের কৃষক আব্দুল আলিম বলেন, প্রতি বছরের মতো হালচাষের সঙ্গে কোরবানির ঈদে বিক্রির জন্য ২-৩টা গবাদি পশু বিশেষ করে লালন পালন করি। শহরের হাটে নিয়ে এসেছি সকালে। কিন্তু দাম দর বেশি ভালনা। তাই এখনো ছাড়িনি। অপেক্ষা করছি ভালো ক্রেতার।
হাটে কোরবানী দিতে এসেছেন হাজীপাড়ার রাসেল। তিনি বলেন, মাঠ ঘুরে দেখছি। কিন্তু পশু কম থাকায় পছন্দ হচ্ছেনা। তাই অপেক্ষা করছি আরো বেশি গবাদিপশু আসলে পছন্দ করে কিনব।
ক্রেতা বিক্রেতারা বলছেন সুনামগঞ্জের হাটে ভারতীয় ও বা ফার্মের গরুর চেয়ে এখনো কৃষকের গৃহপালিত গবাদিপশুরই আধিক্য লক্ষ্য করা যায়। যে কারণে এসব পশুর আলাদা চাহিদা রয়েছে।
পৌরসভার পশুর হাটের ইজারাদার মিজানুর রহমান মিজান বলেন, হাট এখনো জমে ওঠেনি। আশা করি শেষ দিকে অন্যান্য বছরের মতোই জমে ওঠবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!