1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

টাংগুয়ার হাওরের পর্যটকদের কাছ থেকে অন্যায্য ভাড়া আদায় করছে নৌকা চালকরা

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ আগস্ট, ২০১৮, ২.২২ পিএম
  • ৩১০ বার পড়া হয়েছে

স্টফ রিপোর্টার, তাহিরপুর::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রামসার সাইট খ্যাত পর্যটন সমৃদ্ধ টাংগুয়ার হাওরে প্রতিদিন বেড়াতে আসছেন হাজার হাজার পর্যটক ও দর্শনার্থী। টাংগুয়ার হাওরে বেড়াতে যাবার একমাত্র যোগাযোগ ব্যবস্থা ভাড়ায় চালিত ইঞ্জিনের নৌকা। এই নৌকা ভাড়া করতে উপজেলার নৌকা ঘাটে গেলেই শুরু হয় নৌকা ভাড়া করা নিয়ে দর কষাকষিসহ নানান ঝামেলা। র্দীঘ দিন থেকেই এই নৌকার ভাড়া অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। কোন সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় দেশ বিদেশের পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, টাঙ্গুয়ার হাওরের পর্যটকদের কথা মাথা রেখে ব্যক্তি উদ্যোগে অনেক নৌকা তৈরি হয়েছে পর্যটকদের নিয়ে ঘুরাঘুরি করার জন্য। ইঞ্জিনচালিত এসব নৌকার চালকদের কেউ কেউ সকাল থেকে সারাদিন, আবার কেউ সারাদিন ও সারারাত হাওরে অবস্থান করেন পর্যটকদের নিয়ে।
একটি নৌকায় চালাতে (বড়) সর্ব মোট ৩জন লোকের প্রয়োজন। এক্ষেত্রে দৈনিক মজুরী জনপ্রতি ৪শত টাকা। সারা দিনের জন্য তেল খচর সবোর্চ্চ ১ হাজার টাকা লাগে। এক দিনের জন্য সবোর্চ্চ ২২০০-২৫০০টাকা ভাড়া লাগার কথা। কিন্তু এখন সেখানে ৮-৯ হাজার টাকা নেওয়া হচ্ছে। এতে পর্যটকরা হতাশ হয়ে পড়ছেন। তাছাড়া হাওরে একরাত থাকার জন্য প্রায় ১০ হাজার টাকা নেওয়া হচ্ছে। এসব ভাড়া অতিরিক্ত বলে পর্যটকরা জানান।
টাংগুয়ার হাওরে বেড়াতে আসা বিভিন্ন এলাকার পর্যটক ও দর্শনার্থী জানান, হাওরের সৌন্দর্য উপভোগ করার আগে আমাদের নৌকা ভাড়ার ঝামেলা শেষ করতে হয়। আমরা সবাই বেড়াতে আসার সময় নির্দিষ্ট পরিমান টাকা নিয়ে আসি এভাবে ভাড়া বেশি দিলে পড়ে বাড়ি ফিরতে গিয়ে আমাদের টাকার সমস্যা হয়।
আমরা হাওরবাসী সংঘটনের তথ্য ও গবেষনা বিষয়ক সম্বনয়ক ফেরদৌস আলম জানান, নির্দিষ্ট ভাড়া নির্ধারন না করায় ও বিকল্প ব্যবস্থা না থাকার কারনে টাংগুয়ার হাওরে যেতে নৌকার ইচ্ছা মত অতিরিক্ত টাকা নিচ্ছে। এই বিষয়ে সুষ্ট সমাধান প্রয়োজন। না হলে পর্যটন সমৃদ্ধ এই টাংগুয়ার হাওরসহ অন্যান্য স্থানে পর্যটকদের আসা কমে যাবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকতা পূনেন্দ্র দেব জানান, টাংগুয়ার হাওরে বেড়াতে আসা পর্যটকদের বেড়াতে যাওয়া এক মাত্র মাধ্যম ইঞ্জিন চালিত নৌকার নির্দিষ্ট ভাড়া নির্ধারন বিষয়ে সবার সাথে আলোচনা করেছি। আমরা কিছু নির্দেশনাও দিয়েছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!