1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

শাহাদৎ বার্ষিকীতে সুনামগঞ্জ বিএমএ ক্ষুদে শিক্ষার্থীদের শোনালো বঙ্গবন্ধুর জীবনের গল্প

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ আগস্ট, ২০১৮, ২.৫৪ পিএম
  • ৩৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর জীবনের নানা গল্প শুনিয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলার রংপুর দেওয়ান শামছুল আবেদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে প্রায় তিন ঘন্টা সময় অতিবাহিত করেন বিএমএ’র সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাস। বিএমএ নেতৃবৃন্দ ক্ষুদে শিক্ষার্থীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের গল্প শোনায় তাদের। দেশের জন্য জাতির জনকের সংগ্রাম, বাংলাদেশের জন্ম, তার স্বপ্নের স্বপ্ননের সোনার বাংলা নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন তারা। তাছাড়া নতুন প্রজন্মের দেশ নিয়ে করণীয় সম্পর্কেও কথা বলেন তারা। শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর সংগ্রাম ও আতœত্যাগের কাহিনী শুনে উজ্জীবিত হয়। পাশাপাশি বাংলাদেশ জাতি রাষ্ট্রের জন্মদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘাতকরা সপরিবারে হত্যা করায় তাদের প্রতি ঘৃণা জানিয়ে জীবিত ঘাতকদের বিচার দাবি করে ক্ষুদে শিক্ষার্থীরা।
বিএমএ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ডা. নূুরুল ইসলাম বলেন, আমি খুবই অভিভূত হয়েছি ক্ষুদে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর প্রতি আগ্রহ দেখে। শিক্ষাজীবনের শুরুতেই তারা সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করেছে। তাদের স্বপ্নেই হয়তো একদিন প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধুর সত্যিকারের সোনার বাংলা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!