1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

এইচএসসির ফলাফল: জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে সুনামগঞ্জ সরকারি কলেজ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬, ৩.১৫ এএম
  • ৫৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
২০১৬ সনের এইচএসসি পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় জিপিএ-৫ এর দিক দিয়ে শীর্ষস্থান লাভ করেছে সুনামগঞ্জ সরকারি কলেজ। জেলায় মোট ৪০টি জিপিএ-৫ এর মধ্যে ১৬টি পেয়েছে ঐতিহ্যবাহী এ কলেজটি। পাশের হার ৭২.১৫%। এই কলেজটি থেকে এবার ১০৬৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ৮৯০ জন। তবে জেলায় সবচেয়ে খারাপ ফলাফল করেছে সুনামগঞ্জ পৌর কলেজ। এ কলেজের পাশের হার মাত্র ৩৭.২৪%। তাছাড়া জেলায় পাসের দিক দিয়ে শীর্ষে নর্থ ইস্ট কলেজ। এ কলেজের পাসের হার ৮৭.৫০%।
সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ৮২৬ জন। এর মধ্যে পাস করেছে ৫৯৬ জন। পাসের হার ৭২.১৫%। এ কলেজ থেকে ২জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলার মঈনুল হক কলেজের পাসের হার ৬৫.৬৯%। দিরাই কলেজের পাসের হার ৭৮.৭৭%, বিশ্বম্ভরপুর দিগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজের পাসের হার ৬৯%। জাউয়াবাজার কলেজের পাসের হার ৬৮.২৫%। জামালগঞ্জ কলেজের পাসের হার ৭৬.১১%।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!