1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

শিক্ষার্থীদের দাবি পূরণ: প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সুনামগঞ্জে শিক্ষার্থীদের আনন্দ মিছিল

  • আপডেট টাইম :: সোমবার, ৬ আগস্ট, ২০১৮, ১.০৩ পিএম
  • ৩৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
নিরাপদ সড়কের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের গড়ে ওঠা আন্দোলনের ফলে সরকার দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে শোভাযাত্রা করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে ক্যাম্পাসে ‘সাধারণ ছাত্র/ছাত্রীবৃন্দ’ ব্যানারে অনুষ্ঠিত কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ব্যানারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও যুক্ত ছিল। কলেজ ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা করে তারা পথসভা করে কর্মসূচি শেষ করে। পথসভায় শিক্ষার্থীবৃন্দ শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের এই চলমান আন্দোলনে যাতে দেশবিরোধী কোন তৃতীয় পক্ষ কোন সুযোগ নিয়ে দেশের ক্ষতি করতে না পারে সেদিকে সংশ্লিষ্টদের দৃষ্টি রাখার আহ্বান জানান। শোভাযাত্রা ও পথসভায় কলেজের অনার্স-পাস কোর্সের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তরিকুল ইসলাম, ফয়সাল আহমেদ, লিমন, দীপ্ত প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!